Wednesday, 11 November 2015

Sunnah Tabligh : কুরআন-হাদিস সম্মত ইসলামের দিকে আহ্বান জানান


Rowshon Kabir
ইসলামের দিকে আহ্বান, অন্য দশটি সাধারন আহ্বানের মত নয়।
কেউ আপনাকে সিনেমা দেখতে আহ্বান জানাল। আপনাকে তখন রিফিউজ করতেই হবে।
কেউ বিয়ে করার জন্য প্রস্তাব দিল। আপনি প্রস্তাব রাখতে পারেন, ফিরিয়েও দিতে পারেন। বৈধ।
কিন্তু, কেউ আপনাকে ইসলামের দিকে আহ্বান জানাল। তার কথা যদি কুরআন-হাদিস সম্মত হয়, তবে সেটাকে রিফিউজ করার কোন অপশন আর খোলা থাকে না।
আল্লাহর দিকে আহ্বান-তা সে যে প্রকারেই হোক না কেন, আপনার সিনিয়র বা জুনিয়র, ফেসবুক/টুইটার, সংবাদ কিংবা মুড়ির ঠোঙা, মঞ্চ বা মিম্বর হোয়ারএভার আপনি কোন আহ্বান পেয়ে থাকুন না কেন- এরপর আপনার সামনে আর মাত্র দুটি রাস্তাই খোলা থাকে।
হয় তা মেনে আল্লাহর রহমতের ছায়াতলে প্রবেশ করবেন,
নতুবা, তা অমান্য করে জাহান্নামের দিকে এগিয়ে যাবেন।
কারন, যার মাধ্যমেই হোক না কেন, সেই আল্লাহ সুবহানাতায়ালাই সেই দাওয়াতটিকে আপনার দোরগোড়ায় পৌছে দিচ্ছেন।
আপনি সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করার অর্থই হল- আল্লাহর আদেশকে প্রত্যাখ্যান করা। আর এরপর হয়ত যেকোন মুহুর্তে আল্লাহর গজব এসে আপনাকে পাকড়াও করবে।
মুলত, যুগে যুগে আল্লাহর এই জমিন এভাবেই তাঁর রহমত কিংবা গজবের জন্য প্রস্তুত হয়েছে।
সুতরাং, যারা দাওয়াতি কাজ করছেন, জোরেশোরে সেই দাওয়াতি মেহনতকে প্রতিটি মানবকর্ণে পৌছানোর ব্যবস্থা করুন।
সবাইকে জানিয়ে দিন, ঈমান কি, ইসলাম কি, কুফর কি, শিরক কি....
এরপর ইনশাআল্লাহ খুব দ্রুত ব্যাপকভাবে আল ওয়ালা ওয়াল বারাআহ স্থাপিত হয়ে যাবে। আর তারপরই ইনশাআল্লাহ এই মুসলিম উম্মাহ আল্লাহর সাহায্য আর বিজয় প্রত্যক্ষ করবে।
আর তাতে শুধু মুসলিমরাই নয়, এই মানবজাতি হয়ত মুহাম্মাদ বিন কাসিমের মত এমন কিছু কল্যানময় নেতৃত্ব লাভ করবে যাতে মুর্তিপুজকরাও তার ঘোড়ার হাটুকে গোলাপের পাপড়িতে ডুবিয়ে দেবে।
সুতরাং, ভয় কিসের? কোন লস নেই, কোন লস নেই। শাহাদাতের তামান্না নিয়ে দাওয়াতি কাজ করুন।

No comments:

Post a Comment